22 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » শর্ত সাপেক্ষে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শর্ত সাপেক্ষে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শর্ত সাপেক্ষে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিএনএ চট্টগ্রাম: আগামি ২০ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিন্ডিকেটের ৫৩৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ ব্যাপারে একটি শর্ত জুড়ে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান। তিনি বলেন,  এক ডোজ টিকা দেয়া সাপেক্ষে ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আবাসিক হল খোলার বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, যেহেতু টিকা শতভাগ নিশ্চিত হয়নি, সেজন্য কিছুটা সময় নেয়া হচ্ছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতরের কাছে  ৪৮ হাজার টিকা চাওয়া হয়েছে। অন্তত এক ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন বলে জানান এসএম মনিরুল হাসান।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!