22 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে ২ মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ২ মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু


বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদরাসার ২ আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডা্ঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা ( ১০)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে ওই ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদরাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই মাদরাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তারা মারা যায়।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিম জানান, নিহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে আনার কিছুক্ষন পর মারা যায়।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!