31 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিক আটক

ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিক আটক

ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিক আটক

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১ লাখ ৭০ হাজার ইয়াবার চালান বোঝাই ইঞ্জিন বোটসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন ও কোস্টগার্ড যৌথভাবে এই অভিযান চালায়।

আটকরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার কেফায়েত উল্ল্যাহ (২২), মো. শরিফ (২৭), মো. হোছন (৩৮), ছৈয়দুর রহমান (৪৩), মো. হোছন (২৭) ও নুর হোসেন (২১)।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের  সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘আমরা গোপন সংবাদ পেয়েছিলাম যে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেন্টমার্টিন সাগর এলাকায় বিশেষ অভিযান চালায়। রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক ৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে মিয়ানমার জলসীমা থেকে একটি ফিশিং ট্রলার মিয়ানমার জল সীমানা অতিক্রম করে বাংলাদেশ জল সীমানায় আসতে দেখে সেটিকে ইয়াবা বহনকারী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়। ওই ট্রলারটি কাছাকাছি আসলে অভিযানে অংশ নেওয়া টিমের সদস্যরা  সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু ট্রলারটি না থেমে গতিবিধি পরিবর্তন করে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ট্রলারটিকে ধাওয়া করে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘সেসময় কোস্টগার্ড সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরে ওই ট্রলারে তল্লাশী চালিয়ে একটি বস্তাভর্তি ১ লাখ ৭০ হাজার ইয়াবা, একটি সীমকার্ডবিহীন স্মার্টফোন ও ইঞ্জিন চালিত কাঠের ট্রলারটি আটক করা হয়।  ট্রলারে থাকা ৬ জন মিয়ানমার নাগরিককেও আটক করা হয়।’

জব্দকৃত ইয়াবা,কাঠের বোটসহ আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সিরাজুল মোস্তফা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী