26 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কক্সবাজারে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কক্সবাজারে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হত্যার অভিযোগে আশিক বিল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আশিক বিল্লাহ বেসরকারি ওষুধ কোম্পানি হেলথ কেয়ারের মেডিকেল রিপ্রেজেনটেটিভ।

ডিসকাউন্টে ওষুধ বিক্রি নিয়ে তার অধীনস্থ সেলস রিপ্রেজেনটেটিভ এরশাদুল্লাহর সঙ্গে কথাকাটাকাটি হয়। এরশাদ আলী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর হুমকি দেয়।

এতে চাকরি হারানোর ভয়ে ঘটনাস্থলেই তাকে ছুরি দিয়ে জবাই করে খুন করে আশিক বিল্লাহ।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৬ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভিতরে হেলথ কেয়ারের চকরিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি মো. এরশাদুল্লাহকে গলাকেটে হত্যা করা হয়। এরশাদুল্লাহ (৩২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী