23 C
আবহাওয়া
৫:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভুয়া ডাক্তার গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া ডাক্তার গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া ডাক্তার গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে রাম জীবন সাহা প্রকাশ আর জে সাহা(৫১) এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ( ১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আর জে সাহা রাজবাড়ি সদর থানার মৃত রবীন্দ্র নাথ সাহার ছেলে। বর্তমানে তিনি থাকেন হালিশহর নয়াবাজার মোস্তফা পোর্ট সিটির ১ নং মসজিদ গলিতে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোন ডাক্তারি সনদ প্রদর্শন করতে পারে নি। এসময় তার কাছ থেকে ২টি ছোট ডাক্তারি প্যাড ও ১টি বিপি মেশিন সেট জব্দ করা হয়।

তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!