26 C
আবহাওয়া
৬:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


বিএনএ,কক্সবাজার: কক্সবাজার আদালতে ধর্ষণ মামলায় নুরুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে । একই সঙ্গে তাকে একলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রোববার (১৬ এপ্রিল) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় ঘোষণা করেন ।

সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম চকরিয়া ফাঁসিয়াখালীর ৩ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া এলাকার বাসিন্দা জহির আহমদের ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি নুরুল ইসলাম সায়েম জানান, চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক শিশুকন্যাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় আবু শমার স্ত্রী কুলসুমা বেগম বাদী হয়ে ধর্ষককে একমাত্র আসামি করে চকরিয়ায় একটি মামলা করেন। ২০২১ সালের ১৪ মার্চ মামলার চার্জ গঠন করার পর পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর স্পেশাল পিপি বদিউল আলম সিকদার বলেন, বাদী ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।

বিএনএ/শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের