23 C
আবহাওয়া
৯:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে ৯টি বগি লাইনচ্যুত; আহত প্রায় অর্ধশত

কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে ৯টি বগি লাইনচ্যুত; আহত প্রায় অর্ধশত

কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষে ৭ বগি লাইনচ্যুত; ৩০ জন আহত

বিএনএ, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ৭টি ও মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে একটি মালবাহী ট্রেন থেমে ছিলো। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস মালবাহী ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি ও মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী