26 C
আবহাওয়া
১১:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বিএনএ, বিশ্বডেস্ক : এবার  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যের ‘শত্রুতাপূর্ণ’ অবস্থানের কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।ফলে বরিস জনসন রাশিয়া সফরে যেতে পারবেনা।

শনিবার (১৬ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস, সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে, স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী নিকোলা স্টার্জনসহ ১৩ জন ব্রিটিশ সরকারের সদস্য এবং রাজনীতিবিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ‘ব্রিটিশ সরকারের নজিরবিহীন শত্রুতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে রাশিয়ার সিনিয়র কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী