24 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাগরে ভেসে এলো অজ্ঞাতনামা নারীর মরদেহ

সাগরে ভেসে এলো অজ্ঞাতনামা নারীর মরদেহ

মরদেহ উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি জনিয়েছেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, আজ (শুক্রবার) বিকেল ৩টার দিকে মান্দারীটোলা এলাকার সাগর পাড়ে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করি। ধারনা করা হচ্ছে ওই মহিলার বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে একটি শাড়ি ছিল। মুখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী