31 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ২৩

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ২৩


বিএনএ, বিশ্বডেস্ক: ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী সানায় নিহত হয়েছেন ১৩ জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে হুতিদের ওপর জোরালো হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। খবর আল জাজিরা।

গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ জারি করেছে ইসরায়েল। ফলে সেখানে কোনো ধরনের খাদ্যদ্রব্য, পানি বা ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তাই হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোতে পুনরায় আক্রমণ শুরু করার হুমকি দেওয়ার পরেই যুক্তরাষ্ট্র হামলা চালালো।

হুথি সমর্থিত আল মাসিরাহ টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনের সাদা এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৩ জন। নিহতদের মধ্যে চার শিশু এবং এক নারী রয়েছে। এছাড়া রাজধানী সানায় আরও ১৩ জন নিহত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে