23 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে আলী আজম হত্যা, একজনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে আলী আজম হত্যা, একজনের মৃত্যুদণ্ড


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় আলী আজম নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় আব্দুল গফুর নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানার আদালত এ রায় দেন। হত্যাকাণ্ডের শিকার আলী আজম ও খুনি আবদুল গফুর দুজনেই উপজেলার বারোবাকিয়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৪ সালে চায়ের দোকানে কথা কাটাকাটির জের ধরে আলী আজমকে গুলি করে হত্যা করেছিলেন আব্দুল গফুর। এ ঘটনায় নিহতের পিতা আলী আজগর বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

বাদীপক্ষের আইনজীবী সুলতানুল আলম জানান, নানা জটিলতার কারণে মামলাটি দীর্ঘদিন ঝুলে ছিল। অবশেষে দীর্ঘ ৩০ বছর বিচারিক কার্যক্রমের পর রায় ঘোষণা করা হয়েছে। মামলায় আরও ৬ জন আসামি থাকলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিএনএ/শাহীন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী