32 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি মালিকের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন বিদেশি শ্রমিকরা

সৌদি মালিকের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন বিদেশি শ্রমিকরা


বিএনএ ডেস্ক:সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকরা এখন থেকে তাদের মালিকের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। দীর্ঘ প্রতিক্ষার পর কাফালা ব্যবস্থায় এই পরিবর্তন আনলো মধ্যপ্রাচ্যের দেশটি।

সৌদির কাফালা ব্যবস্থা অনুযায়ী, যেই মালিক বা কফিলের নামে শ্রমিকদের ভিসা ইস্যু করা হতো, সেই মালিকের নিয়ন্ত্রণেই থাকতে হতো। ওই মালিকই কেবল শ্রমিকদের ভিসা নবায়ন কিংবা চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠাতে পারতেন।

অধিকার গ্রুপগুলোর অভিযোগ, এই ব্যবস্থায় নির্মাণ ও গৃহস্থালি কাজে নিয়োজিত শ্রমিকরা নিয়োগকারীদের নিপীড়নের শিকার হয়ে থাকেন। পাসপোর্ট আটকে রেখে শ্রমিকদের অতিরিক্ত ঘণ্টা কাজে বাধ্য করা হয়। কখনো কখনো তাদের মজুরি আটকে রাখা হয়।

গত বছরের নভেম্বরে সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় বিদ্যমান কাফালা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দেয়।

নতুন ব্যবস্থায় অভিবাসী শ্রমিকরা তাদের চুক্তির মেয়াদ অনুযায়ী চাকরি পরিবর্তন করতে পারবেন। মালিককে একটি নির্দিষ্ট মেয়াদে নোটিস দেওয়ার মাধ্যমে তারা চাকরি পরিবর্তন করতে পারবেন। এছাড়া মালিকের অনুমতি ছাড়াই তারা যে কোনো সময়ের জন্য যে কোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা