27 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » খুলনার লক্ষ্য ১২৯ রান

খুলনার লক্ষ্য ১২৯ রান


বিএনএ, স্পোর্টস ডেস্ক : টানা হারের রেকর্ড গড়া ঢাকা খুলনাকে ১২৯ রানের টার্গেট দিল। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৮ রান করে ঢাকা।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। খুলনার নিয়ন্ত্রিত বলে ঢাকার ব্যাটাররা রান তুলতে হিমশিম খাচ্ছিলো। মাত্র ২৭ রানে তিন উইকেট হারায় দলটি।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ করে রান করেন অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর।

শেষদিকে চতুরঙ্গ ডি সিলভার অপরাজিত ১৭ রানের ক্যামিওতে বলার মতো সংগ্রহ পায় ঢাকা। সাইফ হাসান ও শন উইলিয়ামস পান গোল্ডেন ডাকের স্বাদ। খুলনার পক্ষে ওয়েন পার্নেল ও মুকিদুল ইসলাম মুগ্ধ তিনটি করে উইকেট নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ