29 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আমেরিকার আগামী নির্বাচনে বাইডেনের প্রতিপক্ষ ট্রাম্প

আমেরিকার আগামী নির্বাচনে বাইডেনের প্রতিপক্ষ ট্রাম্প

ট্রাম্প

বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া অঙ্গরাজ্যের দলীয় ককাসে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার আইওয়া ককাসের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপ শুরু হয়।

প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, বাকি দুই দলীয় প্রার্থীর তুলনায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠিত নির্বাচনে জাতিসঙ্ঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে এবং ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিসকে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোয়ন লাভ করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন বিশ্বের সবচেয়ে আলোচিত ও সমালোচিত এ সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প ককাসে ২৫,১৮৬ ভোট পান। দ্বিতীয় স্থানে থাকা রন ডেস্যান্টিস পেয়েছেন ৯,৮৮৮ ভোট। আর নিকি হ্যালে পেয়েছেন ৯,২৬৯ ভোট। চতুর্থ স্থানে থাকা বিবেক রামস্বামী পেয়েছেন ৩,৭৪৬ ভোট। আসা হাচিনসন পেয়েছেন ৮২ ভোট।

এদিকে, আইওয়ায় রিপাবলিকান পদপ্রার্থীদের তুলনায় ট্রাম্পের এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রিপাবলিকান প্রার্থী হিসাবে উঠে এসেছিল তাঁর নাম। ট্রাম্পকে সুবিধা করে দিতেই রামস্বামীর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের এই জয় রিপাবলিকান পার্টিতে তার প্রভাব অব্যাহত থাকার ইঙ্গিতই দিচ্ছে। এমনকি তিনি চারটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও তার জয় পেতে কোনো সমস্যা হচ্ছে না।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী