25 C
আবহাওয়া
৭:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবির বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটি’র নেতৃত্বে শাহজাহান-ইব্রাহিম

ইবির বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটি’র নেতৃত্বে শাহজাহান-ইব্রাহিম


বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাহজাহান আলী-কে সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে হল ডিবেটিং সোসাইটি’র সদ্য বিদায়ী সভাপতি মাসুম সরকারের আবেদনে ও মডারেটর অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাসের সুপারিশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত সভাপতি মোঃ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাম্মাদুল বারি হাম্মাদ, যুগ্ম-সাধারণ অর্থনীতি বিভাগের ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক অর্থনীতি বিভাগের নাহিদ হাসান, অর্থ-সম্পাদক আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাইফুদ্দিন আল জুবায়ের, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক ল’ এন্ড ম্যানেজমেন্ট বিভাগের আহসান উল্লাহ চৌধুরী, সাহিত্য সম্পাদক সোলাইমান তালুকদার, বিতর্ক ও গবেষণা সম্পাদক (বাংলা) ভূগোল ও পরিবেশ বিভাগের আব্দুল্লাহ আল নোমান, বিতর্ক ও গবেষণা সম্পাদক (ইংরেজি) লোকপ্রশাসন বিভাগের মোঃ শাকিল মীর, তথ্য ও প্রচার সম্পাদক চারুকলা বিভাগের মোঃ নুর আলম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের মোঃ খাইরুল ইসলাম, একই বিভাগের মোঃ কামরুল হাসান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোঃ হাসান তারেক।

বিএনএনিউজ/তারিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত