25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

বিএনএ বিশ্ব ডেস্ক: ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এই আহ্বান জানান রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো।

পাশাপাশি পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার জন্য মধ্যপ্রচ্যের দেশটিকে তাগিদ দেন তিনি।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী রোজমেরি ডিকার্লো জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে বলেন, ইরানের গুরুত্বপূর্ণ কিছু বেসামরিক পারমাণবিক-সম্পর্কিত কার্যকলাপের বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা মওকুফ করার বিষয়টি গুরুত্বপূর্ণ। ফলে যুক্তরাষ্ট্রকে পরিকল্পনায় বর্ণিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার এবং ইরানের সঙ্গে তেলের বাণিজ্যসংক্রান্ত নিষেধাজ্ঞা মওকুফের মেয়াদ বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, ইরানের সঙ্গে হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চালিয়ে যাচ্ছে বিশ্বশক্তিগুলো। তবে আলোচনায় ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মতপার্থক্য বেড়েই চলেছে।

ইরানের সঙ্গে হওয়া এই পারমাণবিক চুক্তির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)। চুক্তি মোতাবেক ইরান পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল। শর্ত মেনে চলার বদলে ইরানের ওপর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। ২০১৮ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে দেশটির বিরুদ্ধে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগ ওঠেছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত