22 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » লটারি প্রক্রিয়ার কারণে ভর্তি বাণিজ্য বন্ধ হয়েছে : শিক্ষামন্ত্রী

লটারি প্রক্রিয়ার কারণে ভর্তি বাণিজ্য বন্ধ হয়েছে : শিক্ষামন্ত্রী

লটারি প্রক্রিয়ার কারণে ভর্তি বাণিজ্য বন্ধ হয়েছে : শিক্ষামন্ত্রী

বিএনএ ঢাকা: লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অসম প্রতিযোগিতা বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের হয়রানীও অনেক কমেছে জানিয়ে তিনি বলেন, ভর্তির এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, লটারি প্রক্রিয়ার কারণে ভর্তি ও কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে। ডিজিটাল লটারির ব্যবস্থা চালু করায় সব ধরণের শিক্ষার্থীরা এক‌ই প্রতিষ্ঠানের পড়ার সুযোগ পাচ্ছে। এটি প্রতিষ্ঠান ও শিক্ষার্থী উভয়ের জন্যই ভালো। এতে শিক্ষার্থীর উপরেও মানসিক চাপ কমবে।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান অনৈতিকভাবে অতিরিক্ত ফি আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বছর উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আইন মেনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বেসরকারি প্রতিষ্ঠানে পর্যাপ্ত আসন রয়েছে বলে জানান ডা. দীপু মনি।

উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বোতাম চেপে লটারির কার্যক্রম শুরু ও ফল প্রকাশ করেন। অনলাইনে স্কুলে ভর্তির এই লটারি টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হচ্ছে। সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ১৭টি শূন্য আসনের বিপরীতে মোট ৫ লাখ ৩৮ হাজার ১৫৩ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি