25 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ভাতিজা আবুল কাসেমকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ র‌্যাব ১৪’র কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় সাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার আজমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাসেম ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর আউজহাটি গ্রামের শামসুল হকের ছেলে।

মামলার বরাত দিয়ে আখের মুহম্মদ জয় বলেন, গ্রেফতারকৃত আবুল কাসেমের সাথে তার চাচা মোস্তফা কামালের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ১৯৯৯ সালের ১১ অক্টোবর দুপুরে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এসময় আবুল কাসেম ও নুর মোহাম্মদ মিলে চাচা মোস্তফা কামালকে কুপিয়ে হত্যা করেন।

এই ঘটনার পর ওই দিন নিহতের পরিবার ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পর দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আবুল কাসেম ও নুর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কাসেম। গত সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আজমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আবুল কাসেমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের