27 C
আবহাওয়া
৭:০২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণ

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর লালখাঁ এলাকায় গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ঝুমা রানী (১৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গত শুক্রবার দগ্ধ ছয়জনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছিল। এদের মধ্যে তুলসী রানী ও ঝুমা রানীকে আইসিইউতে পাঠানো হয়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঝুমা রানী মারা যায়।

উল্লেখ্য, শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁ এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গ্যাসলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার দিনই মায়া রানী (৪০) ও মঙ্গোলী রানী (৪২) নামে দুজন নিহত হন। এই ঘটনায় আহত হন কমপক্ষে ১৫ জন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী