22 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাহসী দৃশ্য নিয়ে মুখ খুললেন বাঁধন

সাহসী দৃশ্য নিয়ে মুখ খুললেন বাঁধন

বাঁধন

বিনোদন ডেস্ক: গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘খুফিয়া’ সিনেমা। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। এটি মুক্তির পর থেকেই আলোচনায় উঠে এসেছে বাঁধন ও বলিউড অভিনেত্রী টাবুর রসায়ন।

গুপ্তচরবৃত্তির এই সিনেমায় হিনা রহমান বা অক্টোপাস চরিত্রের বাঁধন এবং কৃষ্ণা মেহরা চরিত্রের সহশিল্পী টাবুকে সমকামী ভূমিকায় দেখা গেছে। টাবু-বাঁধনের মধ্যকার তথ্য আদান-প্রদানের সম্পর্কটা বিছানা পর্যন্ত গড়ায়। সিনেমায় তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য নিয়েই চলছে জোর আলোচনা।

এতদিন বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকলেও অবশেষে তা নিয়ে মুখ খুলেছেন বাঁধন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বেশ খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

বাঁধনের ভাষ্য, এই সিনেমার টিম ভীষণ পেশাদার। পেশাদারিত্বের সঙ্গেই কাজটি হয়েছে। আমরা যখন শট দিয়েছি, তখন সেট খালি করে দেয়া হয়েছিল। মনিটরটা নিচে রাখা হয়েছিল। সেটে ছিলাম আমি, টাবু, বিশালজি আর সিনেমাটোগ্রাফার। এক টেকেই শুট হয়েছে। আগেই ব্লকিং ক্যামেরাসহ করে নিয়েছিলাম। তাছাড়া মুভমেন্ট, কতটুকু কোথায় কী অভিব্যক্তি থাকবে, সবই আগে থেকেই ঠিক করা ছিল। তাই এটা করতে খুব বেশি বেগ পেতে হয়নি।

দর্শকদের প্রতিক্রিয়া যুক্ত করে বাঁধন বলেন, বাংলাদেশে আমার যে দর্শক, তাদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। এমনকি ভারতের দর্শকদের কাছ থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমার দেশের দর্শক ইতিবাচক দৃষ্টিতেই আমার চরিত্রটি গ্রহণ করেছেন।

টাবুর সঙ্গে রসায়ন বিষয়ে এই অভিনেত্রী বলেন, অক্টোপাস (বাঁধন) ও কৃষ্ণা মেহরার (টাবু) অনস্ক্রিন কেমিস্ট্রি তাদের পছন্দ হয়েছে। এটা নিয়েই বেশি চর্চা হচ্ছে। টাবুর সঙ্গে আমার রসায়নটা ভীষণ কাব্যিক। এই রসায়নের একটা আলাদা ছন্দ আছে, যা দ্য গ্রেট বিশাল ভরদ্বাজ তুলে ধরেছেন। আসলে বাংলাদেশে আমার একটা আলাদা দর্শক আছে, তারা অনেক বেশি প্রগতিশীল ও সংবেদনশীল। আর তারা এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন। তাতে আমি খুশি।

এ বিষয়ে তিনি আরও বলেন, আমার পরিবার, কাছের বন্ধুবান্ধব সবাই আমার সিদ্ধান্ত ও অভিনয়ের প্রশংসা করেছেন। আসলে বিশাল ভরদ্বাজ এই প্রেমটা কাব্যিকভাবে তুলে ধরেছেন। আর টাবু তো অবশ্যই এখানে বড় ফ্যাক্টর। এসব কিছুতেই আমার পরিবার বন্ধুবান্ধবরা বেশ মুগ্ধ। অনেকেই আমার অনেক ডায়ালগ মুখস্থ করে ফেলেছেন, এটা একটা ভালোলাগার জায়গা, অভিনেত্রী হিসেবে এটা আমার কাছে একটি পাওয়া।

অমর ভূষণের লেখা উপন্যাস ‘এস্কেপ টু নো হয়ার’ অবলম্বনে তৈরি হয়েছে স্পাই-থ্রিলার ঘরানার সিনেমা ‘খুফিয়া’। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বিসহ অনেকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি