28 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মা হলেন অভিনেত্রী শখ

মা হলেন অভিনেত্রী শখ

শখ

বিএনএ, বিনোদন ডেস্ক: কন্যা সন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। ঢাকার একটি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ। শখের মা হওয়ার খবরটি গণমাধ্যমে জানিয়েছেন তার স্বামী আতিকুর রহমান জন।

জন বলেন, গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়। মা-মেয়ে দু’জনই সুস্থ হয়েছে। আমাদের সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই।

মডেলিংয়ে যাত্রা শুরু করেই সফলতা পান আনিকা কবির শখ। সফলতার ধারাবাহিকতা ধরে রাখেন অভিনয়েও। কিন্তু হুট করেই অভিনয় থেকে দূরে সরেন তিনি। মা হওয়ার পর ভক্তসহ সবার কাছে দোয়া চেয়েছেন শখ। তিনি বলেন, আমরা দুটি মানুষ খুব ভালো আছি। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন।

এদিকে গেলো সেপ্টেম্বর মাসেই হয় শখের বেবি শাওয়ার অনুষ্ঠান। তখনই প্রথম জানা যায় তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যায় শখের চেহারায়। অনেকেই পূর্বের ও বর্তমানের ছবি নিয়ে তুলনা করে বুঝতে চাইছিলেন আসলে এটি শখ কিনা! শখের স্বামীর নাম আতিকুর রহমান জন পেশায় একজন ব্যবসায়ী। তারা গাজীপুর ও উত্তরার বাসায় থাকেন। বিয়ের পর থেকে শখ দূরে আছেন মিডিয়া থেকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!