22 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক নিহত

বিএনএ, নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জে চাষাঢ়ায় জুবায়ের আহমেদ (১৮) নামে এক  যুবককে  প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা । বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চাষাঢ়া মেডিনোভার পাশের পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।নিহত জুবায়ের কাতারপ্রবাসী আমজাদের ছেলে এবং উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা।

জুবায়েরকে আহত অবস্থায়  স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনা নিশ্চিত করেন।

তিনি জানান, তার পেটে ও হাতে কোপানো হয়েছে। পেটের আঘাতটা গুরুতর  ছিল। তিনি ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্ট থানায় জানানা হয়েছে।

বিএনএ/ ওজি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!