29 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ যাত্রী

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ যাত্রী

gazipur

বিএনএ ডেস্ক: গাজীপুরের কালিগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত আটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর)রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ওসি আলাউদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাবেয়া বেগম (৭০), আমান উল্লাহ (৫), মোহাম্মদ আলী (৫৫), অমল কুমার কর্মকার (৩৯) এবং নাজমুল (৩৫)।

রোববার সকালে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মাজেদ জানান, মরদেহগুলো থানায় রয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী