31 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব পর্যটন সংস্থায় নেতৃত্ব পেল বাংলাদেশ

বিশ্ব পর্যটন সংস্থায় নেতৃত্ব পেল বাংলাদেশ

পর্যটন

বিএনএ ডেস্ক, ঢাকা: দুই বছরের জন্য বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব জুরাব পোলোলিকাশভিলি এর সভাপতিত্বে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সদস্য দেশগুলোর অংশগ্রহণে কমিশন ফর এশিয়া প্যাসিফিক ও কমিশন ফর সাউথ এশিয়ার যৌথ ভার্চুয়াল সম্মেলন হয়। সেখানে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ভাইস-চেয়ার নির্বাচিত হয়। ২০২৩ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ।

বাংলাদেশের পাশাপাশি ইরানও পরবর্তী দুই বছরের জন্য ভাইস চেয়ার নির্বাচিত হয়েছে। এর আগে ২০১৯-২০২১ মেয়াদে কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার ছিল ভারত ও শ্রীলঙ্কা।

বিশ্ব পর্যটন সংস্থা জাতিসংঘের পর্যটন বিষয়ক বিশ্ব সংস্থা। ৬টি আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে এর কার্যক্রম পরিচালিত হয়, যার মধ্যে কমিশন ফর সাউথ এশিয়া অন্যতম।

দেশের এই নেতৃত্ব অর্জনের পর প্রতিক্রিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ায় ভাইস চেয়ার পদে নির্বাচিত হওয়ায়, বাংলাদেশ এই অঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় নেতৃত্বের স্থানে আসীন হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে আমাদের এই অর্জন পর্যটন উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। যা আমাদের অনুপ্রেরণা যোগাবে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে অগ্রসর হওয়ার পাশাপাশি বিশ্বসভার বিভিন্ন সংস্থায় নেতৃত্ব দিচ্ছে। তারই ধারাবাহিকতায় কমিশন ফর সাউথ এশিয়ার ভাইস চেয়ার নির্বাচিত হল বাংলাদেশ।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী