24 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাংচুর

জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাংচুর

জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাংচুর

বিএনএ, ঝিনাইদহঃ জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। রোববার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১ টার পর কলেজের মধ্যে কে বা কারা মিছিল করে। এক পর্যায়ে তারা কলেজের অফিস কক্ষ ভাংচুর করে। এতে কলেজের মুল্যবান জিনিস ক্ষতগ্রস্থ হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ এ্যাড. এস এম মশিউর রহমান বলেন, দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। তিনি পতাকা টাঙ্গায়। আবার তিনিই নামান। কে বা কারা ভাংচুর করেছে তা আমি জানি না।

উল্লেখ্য, ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

বিএনএ/আতিক , ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী