26 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে মেডিকেলে করোনায় প্রাণ গেল আরও ২৫ জনের

ময়মনসিংহে মেডিকেলে করোনায় প্রাণ গেল আরও ২৫ জনের

মমেকে করোনা উপসর্গে প্রাণ গেল ৮ জনের

বিএনএ ময়মনসিংহ:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।

রোববার(১৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন ।

করোনায় যারা মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের নুরুল হুদা (৬৫), নুরুল ইসলাম (৬০), পরিমল চন্দ্র দে (৯০), ত্রিশালের হাসিনা (৬২), আনোয়ারা বেগম (৭৭), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনা মোহনগঞ্জের জাহানারা (৫৪), শেরপুর শ্রীবর্দীর মাহমুদা (৬৪)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর সীমা সাহা (৫০), লুতফুন্নাহার (৮৩), গফরগাঁওয়ের রমিজউদদীন (৮৫), সালেহা (২৫), ত্রিশালের শামীমা নাসরিন (২৬), ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন (৫০), নেত্রকোনা পুর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামাপুর দেওয়ানগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০), টাঙ্গাইল মধুপুরের আকবর আলী (৬০)।

হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৯ জন রোগী চিকিৎসাধীন। এছাড়াও নতুন ভর্তি হয়েছেন ৪৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেষ্টে ৬৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বিএনএ/হামিমুর রহমান,আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী