27 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় একদিনে ৮ হাজারের বেশি মৃত্যু

করোনায় একদিনে ৮ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে করোনায় মৃত্যু ২২ লাখ ৬ হাজার ছাড়াল

বিএনএ বিশ্বডেস্ক : করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৮ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭০৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৩৯৫ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৮০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৩৭৪ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮৩ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৮২৩ জনে।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৮০ জনের এবং ব্রাজিলে ১ হাজার ৫৭৪ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৫২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী