31 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল হক মারা গেছেন

মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল হক মারা গেছেন


বিএনএ, ঢাকা: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি নিজামুল হক মিয়া (৭৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী রোকনুজ্জামান জানান, ওই ব্যক্তি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বাবার নাম আব্দুল মান্নান মিয়া ওরফে মনি মিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

গত ১০ এপ্রিল যুদ্ধাপরাধী নিজামুল হক মিয়া ওরফে লুৎফর রহমান ওরফে লুতু মোল্লাকে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার করে ডিএমপি সিটিটিসি’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর