26 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসার সামনে বিক্ষোভ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসার সামনে বিক্ষোভ ছাত্রদলের


বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলা ভবনের মূল ফটক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ফটকে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ- এই অভিযোগ করে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রদলের নেতারা।

ছাত্রদলের কেন্দ্রীয় শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে রাজপথে আমরা থাকবো, সেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা মাঠে থাকবো। খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস পালন করবো আমরা।

“নিহত সাম্য একটি বৃহত্তর রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হয়েও তার নিরাপত্তা নাই। তাহলে সাধারণ ছাত্রদের নিরাপত্তা কোথায়”- এমন প্রশ্ন তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন শিক্ষার্থী সাম্য। তার মৃত্যুকে ঘিরে রাত থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি