23 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাগেরহাটে ট্রাকের ধাক্কায় আম ব্যবসায়ী নিহত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় আম ব্যবসায়ী নিহত


বিএনএ, বাগেরহাট : বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সুহেল হাওলাদার (৪৩) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুহেল হাওলাদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশ্বাপ বলেন, রাজশাহী থেকে আম নিয়ে আসার পথে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় হ্যামকো ফ্যাক্টরীর সামনে পিকআপটি বিকল হয়ে যায়। আম ব্যবসায়ী সুহেল হাওলাদার সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দ্রুত গতির একটি ট্রাক সুহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী