27 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ১, আটক ২

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ১, আটক ২

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ১, আটক ২

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। দেশীয় তৈরি অস্ত্রসহ আটক করা হয়েছে দু্ইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে। সোমবার (১৫ মে) বিকেলে ক্যাম্প-১৭ এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ক্যাম্প-১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রসিদ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, ক্যাম্প-১৭ এ একদল রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় এপিবিএন পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দুজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তবে নিহত রোহিঙ্গা সন্ত্রাসীর পরিচয় পাওয়া যায়নি। তাকে ক্যাম্প এলাকায় কেউ চিনেনা।

তিনি জানান, ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সন্ত্রাসীদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!