23 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নান্টু নামের এক যুবকের বিরুদ্ধে আম দেয়ার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৫ মে) দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত নান্টু উপজেলার কালুখালী গ্রামের শ্যাকব মন্ডলের ছেলে।

ভুক্তভোগীর মা জানান, তিনি ও ভুক্তভোগী বাড়িতে ছিলেন। রোববার (১৪ মে) দুপুরে প্রতিবেশী নান্টু পাকা আম দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। পরে মেয়ের কাছে বিষয়টি জানতে পারি। বাড়ি ফাঁকা থাকায় শিশুটিকে ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা জানান, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!