29 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কাল শুরু চবির ভর্তি পরীক্ষা

কাল শুরু চবির ভর্তি পরীক্ষা


বিএনএ, চবি : আগামীকাল শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২- ২৩ সেশনের ভর্তি পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

রোববার (১৪ মে) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে রোববার এবং সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অনিশ্চয়তায় পড়ে ভর্তি পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মিটিংয়ে জানানো হয় পূর্ব নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ ধীরে ধীরে দুর্বল হচ্ছে। এতে ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখে অর্থাৎ ১৬ মে থেকেই শুরু হবে। প্রথমে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা থাকলে এখন নেই।

প্রসঙ্গত, আগামী ১৬ মে থেকে শুরু হবে চবির ভর্তি পরীক্ষা। ১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। এ ছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।

বিএনএ / সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত