24 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : মেক্সিকোর তামাউলিপাস প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়ে আগুন ধরে যায়। তবে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি।

সূত্র জানিয়েছে, ভ্যানের যাত্রীরা ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এছাড়া তাদের মধ্যে শিশুও ছিল।

ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে

সংবাদমাধ্যম রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানায়, সেখানের একটি মহাসড়কে ট্রাক্টর ট্রেইলার ও ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটিতে আগুন ধরে এই হতাহাতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধাঘণ্টার দূরে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে নাকি দুর্ঘটনায় মারা গেছে, তা তদন্তকারীরা নিশ্চিত করতে পারেনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে