27 C
আবহাওয়া
১১:৫১ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » নানক, তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল

নানক, তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল


বিএনএ, ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির জন্য ওই দিনটি ধার্য করেছে বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামও রয়েছে।

তারাসহ মামলাটির বেশিরভাগ আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

কেবল গ্রেপ্তার রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চার জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ