21 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অনিশ্চয়তায় খেটে খাওয়া মানুষ

অনিশ্চয়তায় খেটে খাওয়া মানুষ

অনিশ্চয়তায় খেটে খাওয়া মানুষ

বিএনএ ঢাকা: বছর ঘুরতে না ঘুরতে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাদের চোখে-মুখে ভর করছে খেয়ে- না খেয়ে দিন কাটানোর শঙ্কা।

বর্তমানে চলমান লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।কেউ যাতে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করতে না পারে, সেজন্য বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। পুলিশের থানা ও ট্রাফিক বিভাগের সম্মিলিত টহলও জোরদার করা হয়েছে। পুলিশের মুভমেন্ট পাস ও জরুরি প্রয়োজন ব্যতীত কাউকে বাইরে চলাচল করতে দেয়া হচ্ছে না। তাই  সামনের দিনগুলো নিয়ে চিন্তায় রয়েছেন খেটে-খাওয়া মানুষগুলো ।

২০২১ এর আগমনে বিষ মোচনের যে স্বপ্ন বুনেছিলেন তারা, লকডাউনের দুশ্চিন্তায় সেটি ফিঁকে হয়ে যাচ্ছে। কপালের ভাজ বাড়াচ্ছে, গত এক বছরে নেয়া ঋণের বোঝা। নিষ্ঠুর বাস্তবতা সামনে আসায় কারো কারো অভাব আর অপ্রাপ্তির খাতাও দীর্ঘ হচ্ছে।

খেটে খাওয়া মানুষগুলোর টিকে থাকার লড়াইটা যে প্রতি মুহূর্তের। লকডাউন শুরুর আগের  দিন এদিক-ওদিক করে খানিকটা আয় হলেও, এখন অজানা শঙ্কা ভর করছে তাদের।

গত বছরের লকডাউনে অসংখ্য দিন মজুর কাজ হারিয়েছেন। যাদের বড় একটা অংশই আগের অবস্থায় ফিরতে পারেননি। ফলে, এক রকম মরেও বেঁচে থাকার যন্ত্রণা তাদেরকে এখনও তাড়া করছে । অনেকেই ঋণের জালে জড়িয়ে গেছেন। কেউ শহরের মায়া ত্যাগ করে গ্রামে চলে গেছেন। তাই, এবারের পরিস্থিতি নিয়ে তাদের দুশ্চিন্তা বড় হচ্ছে ।

অর্থনীতিবিদরা বলেছেন এই লকডাউন নিম্নআয়ের মানুষকে সবচেয়ে বেশি ভোগাবে। পরিস্থিতি সামাল দিতে,শ্রমজীবীদের সুরক্ষার বিষয় বিবেচনায় গঠনমূলক পরিকল্পনার পরামর্শ দিয়েছেন তারা।গত বছরের লকডাউনে প্রায় ৭০ শতাংশ গরিব মানুষের আয় করেছিল বলে ব্রাকের গবেষণায় উঠে এসেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স