26 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাড়ি নির্মাণে বাধা, কর্ণফুলীতে রিকশাচালককে এলাকা ছাড়ার হুমকি

বাড়ি নির্মাণে বাধা, কর্ণফুলীতে রিকশাচালককে এলাকা ছাড়ার হুমকি


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক বিরোধের জেরে মো. নজরুল ইসলাম (৩৮) নামে এক রিকশাচালকের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জীবনের নিরাপত্তা চেয়ে নজরুল ইসলাম কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ১৩১। তিনি উপজেলার চরপাথরঘাটা খোয়াজনগর এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

জিডিতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন – মৃত আবদুল হাকিমের দুই ছেলে এম এম আক্তার (৫০), ফোরকান (৪৫) এবং খোরশেদের মেয়ে রুমি আক্তার (৩৫)।

জিডিতে উল্লেখ করা হয়, পারিবারিক বিরোধের জেরে গত ২ মার্চ অভিযুক্তরা নজরুল ইসলামের বাড়ি নির্মাণকাজে বাধা দেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, ‘অভিযুক্তরা আমার প্রতিবেশী। তারা আমার জায়গায় বাড়ি করতে দিচ্ছে না। তারা বলছে, জায়গা বিক্রি করতে হবে অথবা এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমি থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু তারা থানার বৈঠকেও আসেনি।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ