31 C
আবহাওয়া
৫:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ভোক্তা অধিকার দিবস পালন

খাগড়াছড়িতে ভোক্তা অধিকার দিবস পালন

খাগড়াছড়িতে ভোক্তা অধিকার দিবস পালন

বিএনএ, খাগড়াছড়ি: ‌‌স্মাট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এ শ্লোগানে সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ভোক্তা অধিকার আইন, আইনের প্রয়োগ ও ভোক্তার করনীয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালন নাসরিন আক্তার।

এতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য মংক্য চিং চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, কনজুমারস এসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের সভাপতি আবু তাহের মুহাম্মদ, কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোক্তা সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় খাগড়াছড়ি শহরের একটি হোটেলে হারপিক দিয়ে থালাবাসন ধোয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুধু জরিমানা নয়, এ ধরনের অপরাধে দণ্ড দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। সভায় বাজারে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে মনিটরিং ও অভিযান জোরদারকরণ ও ভোক্তাদের সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী