26 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রধান বিচারপতির আশ্বাসে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ চলছে

প্রধান বিচারপতির আশ্বাসে সুপ্রিম কোর্ট বারের ভোটগ্রহণ চলছে

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ

বিএনএ: প্রধান বিচারপতির আশ্বাসে অবশেষে শুরু হয়েছে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও নানা হট্টগোলের পর শুরু হয় দুপুরে দেড়টার পর।

নির্বাচন নিয়ে সাদা ও নীল দলের কোন অভিযোগ থাকলে তা লিখিত আকারে জমা দেয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। বলেন, লিখিত দিলে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বিএনপিপন্থি আইনজীবীদের বাধার মুখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ থাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৫ শতাধিক (৩০ প্লাটুন) পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই  ভোট দেয়ার জন্য জড়ো হতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আওয়ামী লীগপন্থি আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক বলেন, সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বিএনপিপন্থি আইনজীবীরা বাধা দেন। তাদের দাবি নির্বাচন কমিশন ঠিক না হলে তারা ভোট হতে দেবেন না।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল বলেন, সাধারণ আইনজীবীদের চাপের মুখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ ছিলো।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বিএনপিপন্থি আইনজীবীদের পক্ষ থেকে ব্যালট পেপার ছেঁড়ার ঘটনার পর থেকে কঠোর নিরাপত্তা বলয়ে রয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

বিএনএ/ ওজি/এ আর

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি