26 C
আবহাওয়া
১০:০০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রথম দিন ভোট দিয়েছেন ২৮২৬ জন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রথম দিন ভোট দিয়েছেন ২৮২৬ জন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রথম দিন ভোট দিয়েছেন ২৮২৬ জন

বিএনএ, (আদালত প্রতিবেদক) ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির(বার) দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে ভোট দিয়েছেন ২ হাজার ৮২৬ জন। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের অডিটোরিয়ামে স্থাপিত ৫২টি বুথ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টার মধ্যে বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে ৮ হাজার ৬২৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জ্যেষ্ঠ আইনজীবী এ. ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।

নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল প্রতিদ্বন্দিতা করছে। বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহ-সভাপতি পদে মোহাম্মদ মনিরুজ্জামান ও আসরারুল হক, কোষাধ্যক্ষ পদে মো. কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মাহবুবুর রহমান খান।

সদস্য পদে রয়েছেন- গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, ফাতিমা আক্তার, মো. কামরুল ইসলাম, কামাল বাচ্চু, আনোয়ারুল ইসলাম বাঁধন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন অর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাত সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুন্ডু।

এই দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর ও ইউনুছ আলী আকন্দ। এছাড়াও দুটি পদে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মঈন উদ্দিন ফারুকী ও সহ-সম্পাদক পদে আব্দুল করিম। অপর একজন সহ-সম্পাদক প্রার্থী হলেন অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ভূঁইয়া।

বিএনএনিউজ/এসবি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি