27 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কাদের মির্জাসহ ৯৭ জনের বিরুদ্ধে আজ মামলা হচ্ছে

কাদের মির্জাসহ ৯৭ জনের বিরুদ্ধে আজ মামলা হচ্ছে

কাদের মির্জাসহ ৯৭ জনের বিরুদ্ধে আজ মামলা হচ্ছে

নোয়াখালী প্রতিনিধি : বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ ৯৭ জনের বিরুদ্ধে নোয়াখালী জেলার দ্রুতবিচার ট্রাইব্যুনালে মেঙ্গলবার(১৬মার্চ) মামলা দায়ের করা হবে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

খিজির হায়াত খানের স্ত্রী একই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন খান বাদী হয়ে ওই আদালতে মামলার আবেদন করেছিলেন।

এর আগে সোমবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতের বিচারক আবদুল কাদের মির্জাসহ ৯৭ জনের নামে আদালতে মামলার আবেদন ফেরত দেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজান বাদীর আবেদনের ওপর শুনানি শেষে মামলাটি আমলে নেয়ার এখতিয়ার না থাকার কথা উল্লেখ করে আদালত আবেদনটি ফেরত দেন। বাদীর আইনজীবী  এডভোকেট হারুনুর রশীদ আদালতের আদেশের বিষয়টি গণ মাধ্যমকে নিশ্চিত করেন।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর