27 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হলে দ্রুতই নির্বাচন হবে: ফখরুল

সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হলে দ্রুতই নির্বাচন হবে: ফখরুল

সংস্কার নিয়ে ঐকমত্য তৈরি হলে দ্রুতই নির্বাচন হবে: ফখরুল

বিএনএ, ঢাকা: দেশের বর্তমান প্রেক্ষাপট ও নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ন্যূনতম ঐকমত্যে পৌঁছাবে এবং দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা সংস্কারের প্রস্তাব তুলে ধরেছেন। সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো প্রস্তাব নিয়ে কমিশনের সঙ্গে কথা বলে একটা ন্যূনতম ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে। আজকে প্রাথমিক আলোচনা হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। আশা করি, সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি হবে এবং দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ‘আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।’ অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী