29 C
আবহাওয়া
২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবি ছাত্রী বিবস্ত্র করার ঘটনায় হাইকোর্টে রিট

ইবি ছাত্রী বিবস্ত্র করার ঘটনায় হাইকোর্টে রিট

এবারও শর্ত সাপেক্ষে গুচ্ছ পরীক্ষায় যাচ্ছে ইবি

বিএনএ, ঝিনাইদহ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (১৫ ফেব্রয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রিট আবেদন (আবেদন নং- ২১০৫) করেন আইনজীবী গাজী মো. মহসীন।

রিটে বিশ্ববিদ্যলয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, হল-প্রভোস্ট, অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরি অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুমকে বিবাদী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাজী মো. মহসীন বলেন, ‘পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের (জনস্বার্থ মামলা) আওতায় র‌্যাগিংয়ের ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট চেয়ে রিট আবেদন করেছি। বৃহস্পতিবার শুনানি ও আদেশ হবে। এর আগে ঘটনাটি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের নজরে আনা হয়।

অভিযুক্তরা হলেন, ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরি অন্তরা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ তাদের সঙ্গী ৭/৮ জন।

এদিকে, একই দিনে অন্তরা ঘটনা মিথ্যা দাবি করে ভুক্তভোগীর ও প্রকাশিত সংবাদের বিচারের দাবিতে প্রভোস্ট, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে হলের আবাসিক ছাত্রীরা স্বাক্ষর করেছেন। জোরপূর্বক ও ঘটনাস্থলে উপস্থিত না থেকেও অভিযোগ পত্রে স্বাক্ষর রয়েছে বলে অভিযোগ।

বিএনএনিউজ/ আতিক/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী