24 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হজ পালনে ন্যূনতম বয়সসীমা কত?

হজ পালনে ন্যূনতম বয়সসীমা কত?

চার হাজার কোটা পূরণে বিশেষ একদিন হজ নিবন্ধন

বিএনএ: চলতি বছর হজযাত্রীদের ন্যূনতম বয়সসীমার বিষয়টি চূড়ান্ত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এবার হজের ভিসা পেতে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। এ খবর নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

প্রতিবছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার দুই থেকে তিন মাস আগে থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হয়। তবে এবার সৌদি আরবের পরিকল্পনা ভিন্ন। সৌদি সরকার এ বছর অভ্যন্তরীণ ও বিদেশী মুসল্লিদের জন্য হজের প্রাক কার্যক্রম শুরু করেছে বছরের প্রথম মাস থেকেই।

হজ পালনে সর্বোচ্চ বয়সের সীমারেখা তুলে দিলেও চলতি বছর ১২ বছরের কম বয়সীদের জন্য হজের নিবন্ধন হবে না বলে জানিয়েছে সৌদি আরব। অর্থাৎ ১২ বছরের কম কেউ ভিসার জন্য আবেদন করলে তা গৃহীত হবে না।

করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে পবিত্র হজ পালনের জন্য নানা ধরনের বিধি নিষেধ ছিল। তবে এ বছর তুলে নেয়া হয়েছে সব বিধিনিষেধ। সেই সঙ্গে তুলে দেয়া হয়েছে সর্বোচ্চ সময়সীমাও।

হজ ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে যাত্রী নিবন্ধনের ব্যাপারটিতে বেশি গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বিশেষ করে যারা এবার প্রথমবারের মতো হজ করার সংকল্প করেছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী