22 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তি পেল ‘মাইনকার চিপায়’

মুক্তি পেল ‘মাইনকার চিপায়’

মাইনকের

বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবালে মুক্তি পেল প্রথম বাংলাদেশি ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’। চলচ্চিত্রকার আবরার আতহার পরিচালিত থ্রিলার ও ডার্ক কমেডি ধাঁচের শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন- জনপ্রিয় তিন শিল্পী আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।

ফিল্মটিতে প্রথমবারের মতো এই তিন তারকা একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। এতে আফরান নিশোকে দেখা যাবে একেবারেই ভিন্নরূপে।

গল্পে দেখা যাবে- পুলিশ কর্মকর্তা সেজে মাদকাসক্ত শরিফুল রাজ এবং মাদক ব্যবসায়ী শ্যামল মাওলাকে তিনি ‘মাইনকার চিপায়’ ফেলে দেন। যে কঠিন পরিস্থিতি থেকে তারা বের হতে পারবেন কিনা তা জানতে হলে দেখতে হবে ফিল্মটি। রোমাঞ্চকর এ ফিল্মটিতে দর্শক একদিকে যেমন বিনোদন পাবেন, অন্যদিকে তেমনি দেখতে পাবেন কীভাবে মাদক সংশ্লিষ্টরা বিপদে পড়েন। দর্শকরা এটি দারুণভাবে পছন্দ করবেন।

৪০ মিনিট দৈর্ঘ্যের মুভিটি গোদ্রেজ হাউজহোল্ড প্রোডাক্টস সহ-নিবেদিত। দর্শকরা বিনামূল্যে ফিল্মটি জি ফাইভ অ্যাপসে এবং www.zee5.com -এ দেখতে পাবেন।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি