27 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম

বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম

ইপিএল খেলতে নেপাল গেলেন তামিম

বিএনএ, স্পোর্টস ডেস্ক: ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এবারের আসরে ফরচুন বরিশালের নেতৃত্ব দিতে যাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এমনটি নিশ্চিত করেছেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল।

সোমবার সংবাদমাধ্যমকে বাবুল বলেন, আমাদের দলের নেতৃত্ব দেবে তামিম। আশা করি পুরো টুর্নামেন্টে তামিম অধিনায়কত্ব করতে পারবে।

তামিমের ফিটনেস নিয়ে বরিশালের কোচ জানান, তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরেই মনে হয়েছিল ভালো। আজকে আরো ভালো শেপে আছে।

ফরচুন বরিশালে আছেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শোয়েব মালিক, দীনেশ চান্দিমাল, ডেভিড মিলার, ফখর জামান, মেহেদি হাসান মিরাজ, ইবরাহিম জাদরান, পল স্টার্লিং, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, সৈয়দ খালেদ আহমেদ, রকিবুল হাসান, মেহেদি হাসান রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, নুয়ান থুসারা, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান ও আকিফ জাভেদ।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন