25 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরু

ইবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরু

ইবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরু

বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। এতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহাকে সভাপতি এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ, অধ্যাপক ড. শেখ মহা. রেজাউল করিম, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ড. সঞ্জয় কুমার সরকার, দপ্তর সম্পাদক জয়শ্রী সেন, অর্থ সম্পাদক ড. সুতাপ কুমার ঘোষ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শিরিনা খাতুন বিথী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শামীমা নাসরিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ড. শিবলি মো. ফতেহ আলী চৌধুরী, তরুণ প্রজন্ম বিষয়ক সম্পাদক মিথুন বৈরাগী।

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাজেদুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. আনিচুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ হোসেন জুয়েল, আইন বিষয়ক সম্পাদক বিলাসী সাহা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. ফিরোজ খান, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক রায়হান উদ্দিন ফকির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. রোজী আহমেদ।  এছাড়া অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সাদাত সহ ১৪ জনকে সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে।

বিএনএ/ তারিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত