31 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে সাতটি স্বর্ণের বারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশের বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে আসা শহিদুল ইসলাম (২৬) নামে ওই যাত্রীর কাছে এসব স্বর্ণ পাওয়া যায়। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়।

উদ্ধার স্বর্ণের বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শহিদুলের নামে ফৌজদারি মামলা করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে তথ্য ছিল, বিজি-১৪৮ নম্বর ফ্লাইটে করে অবৈধভাবে স্বর্ণ আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শহিদুল ইসলামকে নজরদারিতে রাখা হয়েছিল। ফ্লাইটটি বিমানবন্দরে আসলে শহিদুলকে তল্লাশি করা হয়। তখন তার কাছ থেকে স্বর্ণের বার ও স্বর্ণালংকার পাওয়া যায়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী