31 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে মো. আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইপিজেড থানার বন্দরটিলা এলাকার হামিদ আলী সুকানীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর আব্দুল্লাহর বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকার বর বানাই গ্রামের মাহমুদ তালুকদারের ছেলে।

ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, আব্দুল্লাহ পিরোজপুরে তার নানার বাড়িতে থাকতো। তার বাবা-মা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতো। সে চট্টগ্রামে তার বাবার কাছে বেড়াতে এসেছিল। গতকাল সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। রাতে থানায় অভিযোগ দেয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন,  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আয়শার মা’র গলি এলাকায় দুই ভবনের মাঝখান থেকে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তার করা হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী