27 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পুরান ঢাকায় গ্যাস বিস্ফোরণ : ভবন ধস

পুরান ঢাকায় গ্যাস বিস্ফোরণ : ভবন ধস


বিএনএ, ঢাকা : রাজধানীর পুরান ঢাকায় নাজিরা বাজারে একটি পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটি ধসে গেছে।
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

ফায়ার সার্ভিসের ধারণা, জমাকৃত গ্যাস বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। দমকল কর্মীরা ভবনের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে।
স্থানীয় সূত্র বলছে, সোমবার (১৩ ডিসেম্বর) রাতে হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়। এরপর ভবনটির কিছু অংশ ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “বিস্ফোরণের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ধারণা করছি জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।”
প্রাথমিকভাবে তিনি ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী